রংপুরে শ্রমিক লীগ নেতার গ্রেফতার নিয়ে গড়মিল

পুলিশ সুপার জানান, অনুসন্ধানে দেখা যায়, ওই অস্ত্রের বৈধ লাইসেন্স ছিল। নির্বাচনের আগে জমা দিয়েছিলেন, পরে আবার উত্তোলন করেছেন। তার বাড়ি ঝালকাঠি সদর থানায়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। তার যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেটি আমরা অধিকতর তদন্ত করছি। তার বিরুদ্ধে ঝালকাঠি সদর, বাগেরহাট, মোল্লারহাট ও ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা, হত্যা চেষ্টা, মাদকসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
ছয় বোতল বিদেশী মদসহ শ্রমিক লীগ নেতা ও তার ভাই
ছয় বোতল বিদেশী মদসহ শ্রমিক লীগ নেতা ও তার ভাই |নয়া দিগন্ত

রংপুরে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা শামীম আহমেদ ওরফে জর্দা শামীমকে (৫৫) অস্ত্র, ২৪ রাউন্ড গুলি ও বিদেশী মদসহ গ্রেফতারের ঘটনায় পুলিশ সুপার ও জেলা পুলিশের মিডিয়া সেলের তথ্যে গড়মিল দেখা দিয়েছে। এ নিয়ে নগরীতে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, বুধবার রাতে রংপুর মহানগরীর হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর চওড়াপাড়া এলাকার পাকারাস্তা সংলগ্ন শাহী জর্দা ফ্যাক্টরির ভেতর থেকে ঢাকা মহানগর জাতীয় শ্রমিক লীগ নেতা শামীম আহমেদ ওরফে জর্দা শামীম (৫৫) ও তার ভাই আরিফ হোসেনকে (৪৬) গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছে একটি অস্ত্র ও ২৪ রাউন্ড গুলি পাওয়া যায়। এছাড়াও ছয় বোতল মাদকদ্রব্য পাওয়া যায়। আমরা তাদের মাদকদ্রব্য সেবন অবস্থা গ্রেফতার করি।

পুলিশ সুপার জানান, অনুসন্ধানে দেখা যায়, ওই অস্ত্রের বৈধ লাইসেন্স ছিল। নির্বাচনের আগে জমা দিয়েছিলেন, পরে আবার উত্তোলন করেছেন। তার বাড়ি ঝালকাঠি সদর থানায়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। তার যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেটি আমরা অধিকতর তদন্ত করছি। তার বিরুদ্ধে ঝালকাঠি সদর, বাগেরহাট, মোল্লারহাট ও ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা, হত্যা চেষ্টা, মাদকসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে।

তবে জেলা পুলিশের মিডিয়া সেলের প্রেস বিজ্ঞপ্তিতে অস্ত্র ও গুলির কোনো উল্লেখ নেই, সেখানে শুধু মাদক দ্রব্য উদ্ধারের তথ্য দেয়া হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য এসেছে।

ফরহাদুজ্জামান ফারুক নামের একজন লিখেছেন, ‘মাননীয় পুলিশ সুপার মহোদয়, ছয় বোতল বিদেশী মদের চেয়ে ২৪ রাউন্ড গুলিসহ অস্ত্র উদ্ধারের তথ্যটি বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আপনার মিডিয়া সেল কি কারণে এ তথ্য গোপন রেখে আসামিকে গ্রেফতারের তথ্য প্রচার করলো, বুঝে আসেনি।’

ডিবির ওসি সোহেল রানা জানান, যেহেতু অস্ত্রের বৈধ লাইসেন্স ছিল, তাই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। অস্ত্র ও গুলি থানায় জব্দ রাখা হয়েছে এবং মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে আদালতে তোলা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

পুলিশ জানিয়েছে, শামীমের বিরুদ্ধে ঝালকাঠি, বাগেরহাট ও ঢাকায় হত্যা, হত্যা চেষ্টা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। তার ভাইরাল ভিডিওসহ অন্যান্য তথ্য যাচাই-বাছাই করে তদন্তে কাজে লাগানো হবে।