ময়মনসিংহ মেডিক্যালে হামে আক্রান্ত আরও ৪৭ শিশু

গত ১৭ মার্চ থেকে ২৪ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭৯৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে আরো ৩৫ শিশু। সব মিলিয়ে এখন পর্যন্ত ৭০২ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
ময়মনসিংহ মেডিক‌্যালে নতুন করে ভর্তি আরও ৪৭ শিশু
ময়মনসিংহ মেডিক‌্যালে নতুন করে ভর্তি আরও ৪৭ শিশু |সংগৃহীত

হামের প্রাদুর্ভাব অব্যাহত থাকায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪৭ শিশু ভর্তি হয়েছে। এতে করে বর্তমানে চিকিৎসাধীন শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ জনে।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে হাসপাতালের হাম মেডিক্যাল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১৭ মার্চ থেকে ২৪ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭৯৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে আরো ৩৫ শিশু। সব মিলিয়ে এখন পর্যন্ত ৭০২ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

তবে উদ্বেগজনক বিষয় হলো- এই সময়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ১৬ শিশু।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, পরিস্থিতি মোকাবিলায় তিনটি বিশেষ মেডিক্যাল টিম গঠন করে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম জোরদার করা হয়েছে। চিকিৎসক ও নার্সরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। একই সাথে হাম প্রতিরোধে শিশুদের অভিভাবকদের আরো সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

Topics