ক্লাসে শতভাগ উপস্থিত, পুরস্কার পেল ৪৮০ শিক্ষার্থী

প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, ‘এই উদ্যোগ আমরা গত তিন বছরের ধারাবাহিক কার্যক্রম। এতে আমরা ভালো সাড়া পাচ্ছি। বর্তমানে শিক্ষার্থীরা আগ্রহের সাথে উপস্থিত থাকছে দেখে নিজের কাছে ভালো লাগছে। এবার ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত আট শতাধিক শিক্ষার্থীদের মধ্যে ৪৮০ জন শিক্ষার্থীদের এ উপহার তুলে দেয়া হয়েছে।’

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
শতভাগ উপস্থিতিতে শিক্ষার্থীদের হাতে পুরস্কার
শতভাগ উপস্থিতিতে শিক্ষার্থীদের হাতে পুরস্কার |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাই পৌর সদরে অবস্থিত মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের মে মাসে ক্লাসে শতভাগ উপস্থিত থাকায় ৪৮০ জন শিক্ষার্থীকে পুরস্কার দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার তুলে দেয়া হয়। এ সময় মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, মিরসরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে শিক্ষার্থীদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে উপস্থিতিদের পুরস্কার স্বরূপ খাতা ও কলমসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী এবং বই বিতরণ করে আসছে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিন। সে ধারাবাহিকতার শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি ও অন্য শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে এই কার্যক্রম পরিচালনা করা হয়। এ কাজে সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোমিন উদ্দিন।

প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, ‘এই উদ্যোগ আমরা গত তিন বছরের ধারাবাহিক কার্যক্রম। এতে আমরা ভালো সাড়া পাচ্ছি। বর্তমানে শিক্ষার্থীরা আগ্রহের সাথে উপস্থিত থাকছে দেখে নিজের কাছে ভালো লাগছে। এবার ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত আট শতাধিক শিক্ষার্থীদের মধ্যে ৪৮০ জন শিক্ষার্থীদের এ উপহার তুলে দেয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমরা শিক্ষার্থীদের উপস্থিতির জন্য অভিভাবকদের সর্বোচ্চ তাগিদ দিয়ে থাকি। ইনশাআল্লাহ আমাদের এই তালিকা আরো দীর্ঘ হবে, যদি অভিভাবকরা সচেতন হন।’

উল্লেখ্য, মিরসরাই সদরে অবস্থিত এই বিদ্যাপীঠ প্রতিষ্ঠার পর থেকে উপজেলাব্যাপী শিক্ষা বিনির্মাণে নানাভাবে অবদান রাখছে। সম্প্রতি বছরগুলোতে সহপাঠের অংশ হিসেবে উপজেলা ও জেলা পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক বিভিন্ন প্রতিযোগিতায় সফলতার সাক্ষর রেখেছে শিক্ষার্থীরা।