নোবিপ্রবি অ্যাকাডেমিক কাউন্সিলের ৭৩তম সভা অনুষ্ঠিত

বুধবার (৮ এপ্রিল) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অ্যাকাডেমিক কাউন্সিলের ৭৩তম সভা অনুষ্ঠিত হয়েছে।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
নোবিপ্রবি অ্যাকাডেমিক কাউন্সিলের ৭৩তম সভা
নোবিপ্রবি অ্যাকাডেমিক কাউন্সিলের ৭৩তম সভা |নয়া দিগন্ত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অ্যাকাডেমিক কাউন্সিলের ৭৩তম সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে আইকিউএসি সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

এ সময় ভিসি অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্যদেও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে নোবিপ্রবিকে আরো এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, অ্যাকাডেমিক কাউন্সিলের সচিব ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীসহ বিভিন অনুষদের ডিনরা, ইনস্টিটিউটের পরিচালকরা, বিভাগ সমূহের চেয়ারম্যান, অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্যসহ শিক্ষক ও কর্মকর্তারা।