গণভোটের রায় বাস্তবায়নের দাবি

১১ দলীয় জোটের রাজশাহী বিভাগীয় সমাবেশের প্রস্তুতি সভা

গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে ১১ দলীয় জোটের রাজশাহী বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
১১ দলীয় জোটের রাজশাহী বিভাগীয় সমাবেশের প্রস্তুতি সভা
১১ দলীয় জোটের রাজশাহী বিভাগীয় সমাবেশের প্রস্তুতি সভা |নয়া দিগন্ত

গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে ১১ দলীয় জোটের রাজশাহী বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকালে নগরীর একটি কনফারেন্স হলে এ সভা আয়োজন করা হয়।

সভায় আগামী ১৬ মে রাজশাহীতে অনুষ্ঠিতব্য সমাবেশ বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করা হয়।

কমিটির আহ্বায়ক করা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যাপক রফিকুল ইসলামকে। আর সহকারী পরিচালক করা হয়েছে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরী সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল ও রাজশাহী জেলা সেক্রেটারি গোলাম মুর্তজাকে।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, রাজশাহী জেলা জামায়াতের আমির আব্দুল খালেক, নায়েবে আমির মাওলানা আব্দুল খালেক, রাজশাহী মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, শাহাদাৎ হোসাইন, আব্দুস সামাদ প্রমুখ।