পুঠিয়ায় যথাযোগ্য মর্যাদায় পলাশী দিবস উদযাপিত

রাজশাহীর পুঠিয়ায় পলাশী দিবস উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক ‘ইঙ্গিত’ পরিবেশিত হয়। অনুষ্ঠানে বক্তারা পলাশীর যুদ্ধের শিক্ষা হিসেবে জাতীয় ঐক্য, দেশপ্রেম ও বিশ্বাসঘাতকতার পরিণতি তুলে ধরেন।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Rajshahi
পুঠিয়ায় যথাযোগ্য মর্যাদায় পলাশী দিবস উদযাপিত হয়েছে
পুঠিয়ায় যথাযোগ্য মর্যাদায় পলাশী দিবস উদযাপিত হয়েছে |সংগৃহীত

রাজশাহীর পুঠিয়ায় যথাযোগ্য মর্যাদায় পলাশী দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দেশীয় সাংস্কৃতিক সংসদের রাজশাহীর পুঠিয়া উপজেলা শাখার উদ্যোগে পুঠিয়া রাজবাড়ী মাঠ প্রাঙ্গনে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক ‘ইঙ্গিত’ পরিবেশিত হয়।

রাজশাহী নাট্য সংসদ ও পুঠিয়া পথিক সাংস্কৃতিক সংসদের পরিবেশিত অনুষ্ঠানে নাট্য পরিচালনা করেন রাজশাহী নাট্য সংসদের সহকারী পরিচালক নবাব নাসির এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করেন দেশীয় সংস্কৃতিক সংসদের রাজশাহী জেলা শাখার অভিনেতা গোলাম মোর্শেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাচিক শিল্পী, সংবাদ পাঠক, কিডস ক্রিয়েশন টিভির সিইও শরিফ বায়জীদ মাহমুদ। তিনি কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা পাঠ করেন।

Palashi-Day-Puthia-2

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পলাশীর যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়াই করেন। কিন্তু দুঃখজনকভাবে অভ্যন্তরীণ ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার কারণে- বিশেষ করে মীর জাফরের বিশ্বাসঘাতকতার ফলে সিরাজউদ্দৌলা পরাজিত হন। এই পরাজয়ের মাধ্যমে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয় এবং ব্রিটিশ শাসনের সূচনা ঘটে।

তিনি আরো বলেন, পলাশীর যুদ্ধ ছিল জাতীয় ঐক্যের অভাব ও বিশ্বাসঘাতকতার করুণ ফল। এই দিনটি আমাদের শেখায়- ঐক্য ছাড়া শক্তি নেই, দেশপ্রেম ছাড়া স্বাধীনতা টেকে না, বিশ্বাসঘাতকতা জাতির জন্য সর্বনাশ ডেকে আনে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি, সাহিত্যিক ও পুঠিয়া কারিগরি কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান।

Palashi-Day-Puthia-3

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি ও কবি আল মাহমুদ গবেষক ডক্টর ফজলুল হক তুহিন, দেশীয় সাংস্কৃতিক সংসদ রাজশাহী জেলা সদস্য, জেলা সংস্কৃতি বিভাগীয় সেক্রেটারি শিল্পী শোয়েব আলী, কবি এরফান আলী, কবি সাবের রাহি। এছাড়াও স্থানীয় অনেক কবি, শিল্পী ও সাহিত্যিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পলাশী দিবসের কবিতা, গান, হামদ-নাত ও দেশের গান পরিবেশন করা হয়। বিজ্ঞপ্তি