২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে ৪৪ জন

ঝালকাঠিতে বাড়ছে হাম-রুবেলার প্রকোপ

ঝালকাঠিতে হাম-রুবেলায় আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৪ জন রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
ঝালকাঠি সিভিল সার্জনের অফিস
ঝালকাঠি সিভিল সার্জনের অফিস |নয়া দিগন্ত

ঝালকাঠিতে হাম-রুবেলায় আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৪ জন রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। জেলার ঝালকাঠি সদর, রাজাপুর, নলছিটি ও কাঠালিয়া উপজেলার হাসপাতালগুলোতে ভর্তি হয়ে আক্রান্তরা চিকিৎসা নিয়েছেন।

এর মধ্যে সদর হাসপাতালে ২১ জন, নলছিটিতে ১৯ জন এবং কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল ঝালকাঠি জেলার চার উপজেলার হাসপাতালগুলোতে ৩৫জন ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ঝালকাঠি সদর হাসপাতালে ১৭ জন, নলছিটি হাসপাতালে ১৪ জন এবং কাঠালিয়া হাসপাতালে ৪জনে চিকিৎসা নিয়েছেন।

সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির জানান, হাম-রুবেণা আক্রান্তদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি চালানো হচ্ছে।