অধ্যক্ষ আবুল হাশেমের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া

বক্তারা বলেন, অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ছিলেন অনুকরণীয় আদর্শ। তিনি দ্বীনের খেদমতে আজীবন কাজ করেছেন, অসংখ্য প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং মানুষ তৈরির কারিগর হিসেবে স্মরণীয় হয়ে আছেন। তার অগণিত ছাত্র আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে সুনামের সাথে প্রতিষ্ঠিত।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
মাওলানা আবুল হাশেম স্মরণে দোয়া মাহফিল
মাওলানা আবুল হাশেম স্মরণে দোয়া মাহফিল |নয়া দিগন্ত

ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ও ফেনী মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা আবুল হাশেমের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে আবু সুফিয়ান জামে মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ফাউন্ডেশনের সভাপতি নাসির উদ্দিন সরকার।

স্মরণসভায় অতিথি ছিলেন ফেনী মডেল মাদরাসার পরিচালনা পর্ষদের সভাপতি আবু ইউছুপ, আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক আবু বকর ছিদ্দিক মানিক, দাগনভূঞা জমিলা খাতুন আলিম মাদরাসার প্রভাষক মো: জামাল উদ্দিন এবং মরহুমের বড় ছেলে অ্যাডভোকেট সাইফুল্লাহ নোমান।

দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ফেনী মডেল দাখিল মাদরাসার সুপার ও ফাউন্ডেশনের সহকারী সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন।

এ সময় বায়তুল হক জামে মসজিদের সভাপতি শওকত ইমরান, ফেনী মডেল মাদরাসার সহ-সুপার আজিজুল হকসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।