সিসিকের সুধী সমাবেশে প্রধানমন্ত্রী

ঢাকা-সিলেট রেল ডাবল লাইনে উন্নীত করবে সরকার

প্রধানমন্ত্রী বলেন, জলাবদ্ধতা যাতে না হয় ও পানির যথাযথ ব্যবহারের জন্য খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে সরকার। যেন অতিবৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি না হয়। শুষ্ক মৌসুমে পানি ধরে রাখা সম্ভব হয়।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিসিকের সুধী সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান
সিসিকের সুধী সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান |নয়া দিগন্ত

সরকার ঢাকা-সিলেট রেল ডাবল লাইনে উন্নীত করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, নতুন রাস্তা তৈরি করতে গেলে ফসলি জমি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য সারাদেশে রেল যোগাযোগ বাড়ানোসহ ঢাকা-সিলেট রুটে রেলের ডাবল লাইন করার চিন্তা করছে সরকার।

আজ শনিবার দুপুর ১২টার দিকে সিলেট সিটি করপোরেশন আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জলাবদ্ধতা যাতে না হয় ও পানির যথাযথ ব্যবহারের জন্য খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে সরকার। যেন অতিবৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি না হয়। শুষ্ক মৌসুমে পানি ধরে রাখা সম্ভব হয়।

সিসিক প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ বিএনপি নেতৃবৃন্দ।