টাঙ্গাইলে বাস খাদে পড়ে ১৭ যাত্রী আহত

শনিবার (৩০ মে) সকাল ১০টার দিকে উপজেলার ধলাটাঙ্গর এলাকার ৫ নম্বর সেতু-সংলগ্ন স্থানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Tangail
কালিহাতী উপজেলার ধলাটাঙ্গর এলাকায় মহাসড়কের পাশের খাদে পড়ে যাওয়া বাস
কালিহাতী উপজেলার ধলাটাঙ্গর এলাকায় মহাসড়কের পাশের খাদে পড়ে যাওয়া বাস |সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ১৭ জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

শনিবার (৩০ মে) সকাল ১০টার দিকে উপজেলার ধলাটাঙ্গর এলাকার ৫ নম্বর সেতু-সংলগ্ন স্থানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি বাস ধলাটাঙ্গর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর বাসে থাকা অন্তত ১৭ জন যাত্রী আহত হন। খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান এবং আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।