সাভারে মোটরসাইকেল দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ছাত্র নিহত

রউফ গেটের পাশে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলসহ পড়ে যান। মুহূর্তের মধ্যে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এত ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
নিহত হাসিন আলভী পুলক
নিহত হাসিন আলভী পুলক |নয়া দিগন্ত

ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় হাসিন আলভী পুলক (২২) নামে এক বিশ্ববিদ্যালয়ছাত্র নিহত হয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহজাহান নয়া দিগন্তকে জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার রাতে মহাসড়কের আব্দুর রউফ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলক দিনাজপুর জেলা সদরের ঈদগাহ বসতি এলাকার রফিকুল ইসলামের ছেলে এবং সাভার আর্মি ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (এআইবিএ) বিবিএ-এর ১২তম ব্যাচের ছাত্র।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে জানা গেছে, পুলক বৃহস্পতিবার প্রথম রমজানে বন্ধুদের সাথে ইফতার শেষ করে সাভার সেনানিবাসে বোনের বাসায় যাচ্ছিলেন। পথে রউফ গেটের পাশে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলসহ পড়ে যান। মুহূর্তের মধ্যে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।