মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে থানা গেইটের সামনে চেকপোস্ট স্থাপন করে গাঁজাগুলো জব্দ করা হয়।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
জব্দকৃত গাঁজা
জব্দকৃত গাঁজা |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে বিশেষ আভিযান চালিয়ে ৮২ কেজি গাঁজাসহ মাশরাফ উদ্দিন রাহাত (১৯) নামে একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে থানা গেইটের সামনে চেকপোস্ট স্থাপন করে গাঁজাগুলো জব্দ করা হয়। এসময় একটি ট্রাক আটক করা হয়।

উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৪০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, তার সহযোগী চালক রকিবুল ইসলাম সুজন (৩১) জোরারগঞ্জ থানার বারইয়ারহাট এলাকায় কৌশলে গাড়ি থেকে নেমে যায় এবং তাকে গাড়ি চালিয়ে চট্টগ্রাম শহরে নিয়ে যেতে বলে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ‘এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি ও পলাতক আসামি রকিবুল ইসলাম সুজনের বিরুদ্ধে মিরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’