গৌরীপুরে ইউপি নির্বাচনের ৪ বছর পর লাঙ্গল বিজয়ী ঘোষণা

ময়মনসিংহের গৌরীপুরে সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে লাঙ্গল প্রতীকের প্রার্থী শামছুজ্জামান জামালকে বিজয়ী ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
গৌরীপুরে ইউপি নির্বাচনের ৪ বছর পর লাঙ্গল বিজয়ী ঘোষণা
গৌরীপুরে ইউপি নির্বাচনের ৪ বছর পর লাঙ্গল বিজয়ী ঘোষণা |নয়া দিগন্ত

ময়মনসিংহের গৌরীপুরে সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে লাঙ্গল প্রতীকের প্রার্থী শামছুজ্জামান জামালকে বিজয়ী ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

সোমবার (৩০ মার্চ) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন সংশোধনী গেজেট প্রকাশ করেন।

গেজেটে বলা হয়েছে, নির্বাচনী ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলার রায়ে ২০২২ সালের ১৩ জানুয়ারির নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সালাহ উদ্দিন কাদের রুবেলের বিজয় বাতিল করা হয়েছে। ট্রাইব্যুনালের রায় অনুযায়ী জাতীয় পার্টির শামছুজ্জামান জামালকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বেসরকারিভাবে রুবেল ৬,২৭৮ ভোট পেয়ে বিজয়ী ঘোষণা হয়। জামাল পান ৬,২৫২ ভোট। মামলা পর পুনঃগণনায় জামাল পান ৬,২২৪ ভোট এবং রুবেল ৫,৯৫৮ ভোট। শেষ পর্যন্ত জামাল ২৬৬ ভোটে বিজয়ী হন।

উচ্চ আদালতের রায়েও জামালের বিজয় বহাল থাকায় কমিশন গেজেট প্রকাশ করে তাকে চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়েছে।