রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী হওয়ায় এলাকায় আনন্দ

এম. রশিদুজ্জামান মিল্লাত ২০০১ সালে সর্বপ্রথম জামালপুর-১ আসন থেকে বিএনপির জোট থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

খাদেমুল ইসলাম, দেওয়ানগঞ্জ (জামালপুর)
এম. রশিদুজ্জামান মিল্লাত
এম. রশিদুজ্জামান মিল্লাত |ছবি : নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপি (ধানের শীষ) থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাতকে প্রতিমন্ত্রী হিসেবে মনোনীত করায় তার নির্বাচনী এলাকার জনগণের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

এম. রশিদুজ্জামান মিল্লাতকে প্রতিমন্ত্রী হিসেবে মনোনীত করায় জামালপুর-১ আসনের ভোটার ও এলাকাবাসী ছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকাবাসী নবগঠিত সরকারকে অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, এম. রশিদুজ্জামান মিল্লাত ২০০১ সালে সর্বপ্রথম জামালপুর-১ আসন থেকে বিএনপির জোট থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।