মুন্সীগঞ্জে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সামগ্রী বিতরণ কোস্টগার্ডের

মুন্সীগঞ্জের গজারিয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Munshiganj
ওষুধ সামগ্রী বিতরণ করছেন কোস্টগার্ডের সদস্য
ওষুধ সামগ্রী বিতরণ করছেন কোস্টগার্ডের সদস্য |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের গজারিয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোনের ব্যবস্থাপনায় উপজেলার কোস্টগার্ড স্টেশন মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

পরে সন্ধ্যায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করে আসছে কোস্টগার্ড। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কোস্টগার্ড ঢাকা জোনের ব্যবস্থাপনায় মুন্সীগঞ্জের গজারিয়া থানাধীন কোস্টগার্ড স্টেশন গজারিয়ায় মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

সাব্বির আলম সুজন আরো বলেন, ‘মেডিক্যাল ক্যাম্পেইনে ৫১৭ জন অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সামগ্রী প্রদান করা হয়। কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।’