বরিশালে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কাশিপুর চৌমাথা থেকে ইজিবাইকটি আসছিল। পথিমধ্যে অপর একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে বরিশাল থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়।

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালক নিহত
সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালক নিহত |প্রতীকী ছবি

বরিশালের এয়ারপোর্ট থানায় ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাকের ধাক্কায় মো: আব্দুস সাত্তার নামে এক ব্যাটারিচালিত ইজিবাইক চালক নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে থানার কাশিপুর বাজারের পোস্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কাশিপুর চৌমাথা থেকে ইজিবাইকটি আসছিল। পথিমধ্যে অপর একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে বরিশাল থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ইজিবাইক চালক আব্দুস সাত্তার গুরুত্বর আহত হন।

স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় আব্দুস সাত্তারকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানিয়েছেন, ট্রাকটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে গেছে।