সাভার থানার ওসি হেলাল উদ্দিন প্রত্যাহার

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নূর মোহাম্মদ জানান, প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) হেলাল উদ্দিন
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) হেলাল উদ্দিন |নয়া দিগন্ত

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) হেলাল উদ্দিনকে প্রত্যাহার করে ঢাকা জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নূর মোহাম্মদ দৈনিক নয়া দিগন্তকে এ সত্যতা নিশ্চিত করে জানান, প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে।

এর আগে, গত মাসে মাদককারবারিদের সাথে শখ্যতার কারণে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী এবং এক উপ-পরিদর্শক (এসআই), দুই সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) তিন কর্মকর্তা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মাসুদুর রহমানকে প্রত্যাহার করা হয়।

অন্যদিকে, গত ২৬ মে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলীকে প্রত্যাহারের পর গুরুত্বপূর্ণ এ থানায় মঙ্গলবার পর্যন্ত কোনো ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এখনো যোগদান করেননি। বর্তমানে থানার অতিরিক্তি দায়িত্ব পালন করছেন (ওসি, তদন্ত) নূর মোহাম্মদ।