ঝালকাঠিতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
ঝালকাঠিতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
ঝালকাঠিতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা |নয়া দিগন্ত

‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ঝালকাঠি জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: মমিন উদ্দিন।

তিনি তার বক্তব্যে বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে জনসংখ্যা ব্যবস্থাপনা, পরিবার পরিকল্পনা কার্যক্রমের কার্যকর বাস্তবায়ন এবং তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করার ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি তরুণদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক তাপস কুমার শীল।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় আয়োজিত এ আলোচনা সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অংশ নেন।

সভায় বক্তারা জনসংখ্যা ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধি, পরিবার পরিকল্পনা সেবার সম্প্রসারণ এবং তরুণদের দক্ষতা ও সক্ষমতা বিকাশের মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।