যুক্তরাষ্ট্রে নিহত লিমনের লাশ মাদারগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন

মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমন উচ্চ শিক্ষা লাভের জন্যে পাড়ি জমিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্টে। সেখানে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডাতে পিএইচডি করছিলেন তিনি।

Location :

Madarganj
যুক্তরাষ্ট্রে নিহত লিমনের লাশ মাদারগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন
যুক্তরাষ্ট্রে নিহত লিমনের লাশ মাদারগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন |নয়া দিগন্ত

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমন উচ্চ শিক্ষা লাভের জন্যে পাড়ি জমিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্টে। সেখানে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডাতে পিএইচডি করছিলেন তিনি।

মা-বাবার বুকভরা আশা ছিল ছেলে উচ্চ শিক্ষার সার্টিফিকেট নিয়ে ফিরবেন দেশের মাটিতে। লিমন মা-বাবার কাছে ফিরেছেন ঠিকই, তবে নিথর দেহে, কফিনবন্দি হয়ে মৃত্যুর সার্টিফিকেট নিয়ে ।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার লালডোবা গ্রামের জহুরুল হক ও লুৎফুন নেছা লতার দুই ছেলের মধ্যে লিমন বড়।

উচ্চ শিক্ষার জন্য ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে যান তিনি। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডাতে পিএইচডি করাকালীন স্থানীয় শহরের একটি ভাড়াটে বাসা থেকে গত ১৬ এপ্রিল নিখোঁজ হন তিনি। এর ১০ দিন পর অর্থ্যাৎ ২৬ এপ্রিল ওই শহরের একটি ব্রিজের নীচ থেকে লিমনের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।

লিমনের বাড়ি জামালপুরের মাদারগঞ্জে হলেও থাকতেন ঢাকার গাজীপুরে মা-বাবার সাথে।

সোমবার বিকেল সোয়া ৩টার দিকে গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার লালডোবা গ্রামে লিমনের লাশ পৌঁছে। শেষবারের মতো তাকে দেখতে মুহূর্তের মধ্যে বাড়ীর আঙ্গিনায়। হাজারো মানুষ ভীড় জমায়।

মাগরিব পর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।