সালাহউদ্দীন আইউবী

কোরআন-সুন্নাহ ভিত্তিক জীবন গঠনের আহ্বান-দিচ্ছি

এ কর্মসসূচিতে দাওয়াতে দ্বীনের ওপর আলোচনা করেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুর রহমান এবং আসহাবে রাসুল সা: বিষয়ে আলোচনা করেন গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুক।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
শিক্ষাশিবিরে উপস্থিত অতিথিরা
শিক্ষাশিবিরে উপস্থিত অতিথিরা |ছবি : নয়া দিগন্ত

গাজীপুর মহানগরীর টঙ্গীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনব্যাপী কর্মী শিক্ষাশিবিরে বক্তব্য রাখতে গিয়ে সংসদ সদস্য সালাহউদ্দীন আইউবী কোরআন-সুন্নাহর আলোকে জীবন গঠন করে তা সমাজে প্রতিফলনের আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) স্থানীয় একটি মিলনায়তনে এ শিক্ষাশিবিরের আয়োজন করা হয়।

সকাল ৯টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর ৫১ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির আব্দুল্লাহ আল মাহমুদের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে মূল কার্যক্রম শুরু হয়।

আত্মগঠন ও মানোন্নয়ন বিষয়ে বক্তব্য দেন সালাহউদ্দীন আইউবী। তিনি বলেন, ‘ইসলামী সমাজ বিনির্মাণে প্রতিটি কর্মীকে ধৈর্য ও নিষ্ঠার সাথে ময়দানে কাজ করতে হবে। কোরআন ও সুন্নাহর আলোকে নিজেদের জীবন গঠন করে সমাজে তার প্রতিফলন ঘটাতে হবে।’

দিনব্যাপী আয়োজিত এই কর্মশালায় তৃণমূল পর্যায়ের কর্মীদের জন্য বিভিন্ন সেশন ও আলোচনার আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল দাওয়াতে দ্বীন, দারসুল কোরআন, কুইজ প্রতিযোগিতা, ইনডোর গেম, বক্তৃতা প্রতিযোগিতা, ওয়ার্কশপ এবং সাংগঠনিক আলোচনা।

এ সময় সংগঠনকে শক্তিশালী করতে এবং দ্বীনী দাওয়াতের কাজকে আরো বেগবান করতে করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এ কর্মসসূচিতে দাওয়াতে দ্বীনের ওপর আলোচনা করেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুর রহমান এবং আসহাবে রাসুল সা: বিষয়ে আলোচনা করেন গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুক।

এ ছাড়াও স্থানীয় শীর্ষ নেতারা বিভিন্ন সেশনে আলোচক হিসেবে অংশ নেন।