‘সাপ্তাহিক ভোরের ফেনী’র প্রকাশনা অনুষ্ঠান

অনুষ্ঠান শেষে অতিথিরা সাপ্তাহিক ভোরের ফেনীর মোড়ক উন্মোচন করেন।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
‘সাপ্তাহিক ভোরের ফেনী’র প্রকাশনা অনুষ্ঠান
‘সাপ্তাহিক ভোরের ফেনী’র প্রকাশনা অনুষ্ঠান |নয়া দিগন্ত

ফেনীতে নতুন সাপ্তাহিক পত্রিকা ‘ভোরের ফেনী’ প্রকাশিত হয়েছে। শনিবার রাতে শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে এই প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরা হক।

সাপ্তাহিক ‘ভোরের ফেনী’র সম্পাদক আলা উদ্দিন ও আবৃত্তিকার এম.এফ. রহমান মিলন যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন, দৈনিক আমার কাগজ সম্পাদক ফজলুল হক ভূঁইয়া রানা, অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক।

এছাড়া অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারেকুল ইসলাম, ড্যাব জেলা সেক্রেটারি ডা. আব্দুল্লাহ আল মামুন, ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তাহের, হেফাজতে ইসলামের জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমদ জাফরী, জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খন্দকার ও সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, সাপ্তাহিক ফেনী খবর সম্পাদক রবিউল হক রবি এবং দৈনিক এবেলা সম্পাদক যতন মজুমদার প্রমুখ।

অনুষ্ঠান শেষে অতিথিরা সাপ্তাহিক ভোরের ফেনীর মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সরকারি–বেসরকারি কর্মকর্তা এবং বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।