ময়মনসিংহে পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও পলাতক আসামির বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বেও একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
উদ্ধারকৃত গাঁজা
উদ্ধারকৃত গাঁজা |নয়া দিগন্ত

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত প্রধান আসামি পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশনায় কোতোয়ালী মডেল থানাধীন ভাটিকাশর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ ঘটনায় পলাতক আসামি হিসেবে মো: মজিবর রহমানকে (৫৯) শনাক্ত করা হয়েছে। তিনি শম্ভুগঞ্জ এলাকার বাসিন্দা এবং বর্তমানে ভাটিকাশর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও পলাতক আসামির বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বেও একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশ জানিয়েছে, পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি এ চক্রের সাথে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রমও চলমান আছে।