বগুড়ায় হাপসাতালে স্ত্রীর লাশ ফেলে পালালো স্বামী

একটি ভাড়া বাসায় ছুটিকাঘাতের এ ঘটনা ঘটে। পরে রোহান স্ত্রীকে মোহাম্মাদ আলী হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করলে লাশ রেখে তিনি পালিয়ে যান।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
রোহান ও ববি
রোহান ও ববি |সংগৃহীত

বগুড়ায় পরকীয়া সম্পর্কে বাধা দেয়ায় স্বামী রোহান ব্যাপারীর (২৫) ছুরিকাঘাতে স্ত্রী ববি আক্তার (২০) খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২৫ মে) রাত ১১টার দিকে শহরের নূরানী মোড় এলাকার একটি ভাড়া বাসায় ছুটিকাঘাতের এ ঘটনা ঘটে। পরে রোহান স্ত্রীকে মোহাম্মাদ আলী হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করলে লাশ রেখে তিনি পালিয়ে যান।

নিহত ববি আক্তারের স্বজনেরা জানান, সাত বছর আগে প্রেমের সম্পর্কের পর রোহানের সাথে ববির বিয়ে হয়। তাদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। গত ১৫ এপ্রিল রাতে বগুড়া শহরের কালিতলা এলাকায় রোহান ও তার কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য মদ্যপ অবস্থায় দুই পুলিশ কর্মকর্তাকে মারধর করেন। এরপর ওই ঘটনায় মামলা হলে রোহান আত্মগোপন করেন। তিনি স্ত্রীকে নিয়ে শহরের নূরানী মোড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। সম্প্রতি বেলী নামের এক নারীর সাথে রোহানের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। স্ত্রী ববি ওই সম্পর্কে বাধা দিলে দুজনের মধ্যে ঝগড়া হয়। রোববার রাতে ঝগড়ার একপর্যায়ে রোহান ধারালো ছুরি দিয়ে স্ত্রীর বুক ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করেন। এরপর অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নেয়ার পর মারা যান ববি।

বগুড়া সদর থানার হাসান বাসির সোমবার জানান, ‘ঘটনার পেছনে আরো কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। রোহানের বাবা রবিউল ব্যাপারী ও মা পপি আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’