চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদপ্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) বিকেল সাড়ে ৪টায় লায়লা কনভেনশন হলে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আমির ও ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি এ সাংগঠনিক থানার আমির আব্বাস উদ্দিন ও আলমডাঙ্গা পৌর আমির মাহের আলী।
এ সময় প্রার্থীরা সাংবাদিকদের সাথে আলমডাঙ্গা পৌরসভা ও ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
সভায় জামায়াতের জেলা আইন বিষয়ক সম্পাদক ও আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান প্রার্থী দারুস সালাম, জেলা যুব বিভাগের সভাপতি ও আলমডাঙ্গা পৌর মেয়র প্রার্থী শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা সমাজকল্যাণ সভাপতি ও জামজামী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও ভাংবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কায়ুম উদ্দিন হিরোক, আলমডাঙ্গা উপজেলা নায়েবে আমির ও ডাউকী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ইউসুফ আলী মাস্টার, হারদী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সাহাজান আলী, কুমারী ইউনিয়ন প্রার্থী রাশেদ মামুন, কালিদাসপুর ইউনিয়ন প্রার্থী আসাদুল হক, জেহালা ইউনিয়ন প্রার্থী হুমায়ুন কবির, গাংনী ইউনিয়ন প্রার্থী আজহারুল ইসলাম, খাদিমপুর ইউনিয়ন প্রার্থী মোস্তাফিজুর রহমান বেল্টু, চিৎলা ইউনিয়ন প্রার্থী আব্দুল মালেক, নাগদাহ ইউনিয়ন প্রার্থী ডাঃ রিপন বিশ্বাস, আইলহাস ইউনিয়ন প্রার্থী লিয়াকত আলী, খাসকররা ইউনিয়ন মাওলানা আব্দুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন।



