বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের নোয়াখালী জেলার উদ্যোগে রোববার বিকেলে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তা থেকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাইজদী পৌর বাজার গিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিনের সঞ্চালনায় ও জেলা আমির ইসহাক খন্দকারের সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন নোয়াখালী ১১ দলীয় ঐক্যজোটের বাংলাদেশ খেলাফত মজলিশ জেলা দক্ষিণ সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম জামায়াত ইসলামী নোয়াখালী শহর আমীর মাওলানা মো: ইউসূফ, জেলা উত্তর সভাপতি মাওলানা ইউসুফ আল মাদানী, জাতীয় নাগরিক পার্টি নোয়াখালী জেলা সদস্য সচিব কাজী মাঈন উদ্দিন তানভীর, লেবার পার্টির জেলা সভাপতি জহিরুল ইসলাম, এলডিপি জেলা সভাপতি মামুনুর রশিদ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নোয়াখালী শহর সভাপতি আব্দুল্লাহ আল মাহবুব, ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর সভাপতি মুজাহিদুল ইসলাম, জেলা দক্ষিণ সভাপতি আরাফাত হোসেন সিফাত প্রমুখ।



