নাটোরের নলডাঙ্গায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিকের নিরাপত্তাসহ ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৬টার দিকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে এ লিফটের বিবরণের আয়োজন করা হয়।
লিফলেট বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক ড. মো: জিয়াউল হক জিয়া।
তিনি সকল শ্রমিক সমাজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করার আহ্বান জানান।
ড. জিয়াউল হক জিয়া বলেন, ‘১৮৮৬ সালের ৩ মে আমেরিকার শিকাগো শহরে আট ঘণ্টা কর্মদিবস, ন্যূনতম মজুরি ও চাকুরির নিরাপত্তাসহ তিনটি দাবিতে ডাকা শ্রমিক ধর্মঘটে পুলিশের লাঠি চার্জ ও গুলিতে বেশ কয়েকজন শ্রমিক নিহত ও অসংখ্য শ্রমিক আহত হয়। এরই প্রতিবাদে বিশ্বব্যাপী আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়লে অবশেষে দাবি মেনে নেয়া হয়। এবং সেই থেকে প্রতিবছর ১ মে দিবসটি সারা পৃথিবীব্যাপী যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়।’
তিনি আরো বলেন, ‘১৩৯ বছর পার হলেও আজও এ দাবিগুলো যথাযথভাবে পূরণ হয়নি। তাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতিবছর দিবসটিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করে আসছে।’
ড. জিয়াউল হক জানান, বেতন ভাতাসহ নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করা এবং কর্মক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাষ্ট্র পরিচালনায় শ্রমিকদেরকে অংশীদারিত্ব দিতে হবে এবং সংসদ নির্বাচনে শ্রমিকদের জন্য ৩০টি সংরক্ষিত আসন নিশ্চিত করতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নলডাঙ্গা উপজেলা সভাপতি মো: মামুনুর রশীদ মোল্লা, সেক্রেটারি মো: আব্দুল মালেক রব্বানী, নলডাঙ্গা পৌরসভার সভাপতি মো: সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: নয়ন ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি মো: জিয়ারুল ইসলামসহ প্রমুখ।



