ডিমলায় পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

খবর পেয়ে ডিমলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর বিকেল ৫টার দিকে স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে মীমের লাশ উদ্ধার করা হয়।

Location :

Dimla

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীর ডিমলা উপজেলায় পুকুরে ডুবে মীম (১১) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

রোববার বিকেলে উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের জলদানের পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মীম ওই এলাকার মোকছেদুল ইসলামের মেয়ে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে মীম তার কয়েকজন সহপাঠীর সাথে গ্রামের একটি পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে গেলে তার সাথে থাকা শিশুরা চিৎকার শুরু করে। তাদের চিৎকারে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে।

খবর পেয়ে ডিমলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর বিকেল ৫টার দিকে স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে মীমের লাশ উদ্ধার করা হয়। পরে স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।