চৌগাছা (যশোর) সংবাদদাতা
স্বাস্থ্য সেবাই যশোরের চৌগাছা উপজেলা সরকারি হাসপাতালকে আধুনিক ও স্বাস্থ্য সেবাই সারা দেশের মডেল করা হবে। হাসপাতাল আমাদের সবার, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই হাসপাতালকে একটি আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিণত করতে চাই। স্বাস্থ্য সেবা প্রতিটা মানুষের মৌলিক অধিকার। এ এলাকার মানুষের জন্য স্বাস্থ্য সেবা তাদের দোরগোড়ায় পৌছিয়ে দিতে সরকার বদ্ধপরিকর। এ হাসপাতালে সেবা নিতে আসা সাধারণ রোগীরা উন্নত সেবা পাবে।
রোবাবার (১৭ মে) সকালে চৌগাছা উপজেলা সরকারি হাসপাতালের আধুনিক ডেন্টাল ইউনিটের বর্ধিত কার্যক্রম উদ্বোধন কালে এসব কথা বলেন ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদ এমপি।
উদ্বোধন অনুষ্ঠানে চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমির পরিচালনায় বক্তৃতা করেন যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা, এনজিও প্রতিনিধি ও যশোর আদদ্বীন হাসপাতালের পরিচালক ডা. ইমদাদুল হক, চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ, চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউনুচ আলী দফাদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল,চৌগাছা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী ও প্রেস ক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর প্রমুখ ।
পরে হাসপাতাল সভাকক্ষে ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় হাসপাতালের সেবার মানোন্নয়ন, নতুন ইউনিট চালু এবং ১০০ শয্যায় উন্নীতকরণ কার্যক্রম নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। এ সভায় সংসদ সদস্য তার প্রাপ্ত সরকারি ভাতার অর্ধেক টাকা চৌগাছা হাসপাতালে এবং বাকি অর্ধেক টাকা ঝিকরগাছা হাসপাতালে অনুদান হিসেবে প্রদান করেন। এছাড়া সংসদ সদস্য হিসেবে সরকার থেকে প্রাপ্ত সমুদায় বেতন (ভাতা) দুই উপজেলার হাসপাতালের সেবার মানোন্নয়নে প্রদান করার ঘোষণা দেন।



