বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

নিহত নুসরাত উত্তর সোনাপাহাড় এলাকার মো: আনোয়ার হোসেনের মেয়ে। সে উত্তর সোনাপাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
মৃত আবিরা জাহান নুসরাত
মৃত আবিরা জাহান নুসরাত |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে বাস ধাক্কায় আবিরা জাহান নুসরাত নামে সাত বছর বয়সী এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকীআস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুসরাত উত্তর সোনাপাহাড় এলাকার মো: আনোয়ার হোসেনের মেয়ে। সে উত্তর সোনাপাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

এলাকার বাসিন্দা মোহাম্মদ সালমান বাপ্পী বলেন, ‘মঙ্গলবার দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল নুসরাত। এসময় রাস্তা পার হওয়ার সময় ঢাকামুখী জোনাকি পরিবহনের দ্রুতগামী একটি বাস ধাক্কা দিলে গুরুত্বর আহত হয়। উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিল। নেওয়ার পথে শারীরিক অবস্থার বেশী অবনতি হলে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মো: শরিফুজ্জামান বলেন, ‘আজ দুপুরে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় দ্বিতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। আমরা বাসটি থানায় নিয়ে এসেছি। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তি আইনানুগ প্রদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’