রাজশাহীতে হাম উপসর্গে আরো ১ শিশুর মৃত্যু

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরো এক শিশুর মৃত্যু হয়েছে।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
রাজশাহীর ম্যাপ
রাজশাহীর ম্যাপ |ফাইল ছবি

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরো এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে এই শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে ভর্তি হয়েছে আরো ১০ শিশু।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা: শংকর কুমার বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২৬ শিশু। এখন হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ১৩২ শিশু চিকিৎসাধীন রয়েছে। সংক্রমণ শুরুর পর এখন পর্যন্ত ৬৬১ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে রোববার পর্যন্ত ৫২ শিশুর মৃত্যু হয়েছে।