চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

রোববার (৩১) দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মেরাজ হোসেন উপজেলার বড় দুধ পাতিলা গ্রামের আবু মুসার ছেলে এবং দর্শনা দক্ষিণ চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় ষষ্ঠ শ্রেণীর ছাত্র।

Location :

Chuadanga

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা-দর্শনা মহাসড়কের জয়রামপুর কাঠালতলা নামক স্থানে ইজিবাইক, মোটরসাইকেল ও পাখি ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে মেরাজ হোসেন (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় রাকিব হোসেন (১৪) আরেক শিক্ষার্থী গুরুতর আহত হয়।

রোববার (৩১) দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মেরাজ হোসেন উপজেলার বড় দুধ পাতিলা গ্রামের আবু মুসার ছেলে এবং দর্শনা দক্ষিণ চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় ষষ্ঠ শ্রেণীর ছাত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুরে মেরাজ হোসেন ও তার বন্ধু রাকিব হোসেন বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলে দামুড়হুদায় যাওয়ার পথে জয়রামপুর কাঁঠালতলা নামক স্থানে পৌঁছায়। এ সময় ইজিবাইক, মোটরসাইকেল ও পাখি ভ্যানের সাথে ত্রিমুখী সংঘর্ষ হলে মেরাজ হোসেন ও রাকিব হোসেন গুরুতর আহত হয়। তাদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। এরপর মেরাজ হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহতের বাবা আবু মুসা জানান, তার ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া ছেলে মিরাজ হোসেন ও তার বন্ধু রাকিব হোসেন মোটরসাইকেলে দামুড়হুদা উপজেলা শহরে যাওয়ার পথে জয়রামপুর কাঁঠালতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।