গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নেত্রকোনায় ১১ দলের বিক্ষোভ মিছিল

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নেত্রকোনায় ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ফজলুল হক রোমান, নেত্রকোনা

Location :

Netrokona
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নেত্রকোনায় ১১ দলের বিক্ষোভ মিছিল
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নেত্রকোনায় ১১ দলের বিক্ষোভ মিছিল |নয়া দিগন্ত

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নেত্রকোনায় ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ এপ্রিল) বাদ আছর স্থানীয় বড় মসজিদ প্রাঙ্গণ থেকে জেলা জামায়াতে ইসলামীর নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পাবলিক হলের সামনে এক সমাবেশে মিলিত হয়।

জেলা জামায়াতের আমির অধ্যাপক সাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে ও জেলা জামায়াতের সেক্রেটারি বদরুল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির অধ্যাপক মাহবুবুর রহমান, নেত্রকোনা-৫ আসনের এমপি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাছুম মোস্তফা, জাতাীয় নাহরিক পার্টির উত্তর অঞ্চলের কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ, জেলা আহ্বায়ক ইফতেখার শামীম, এলডিপির জেলা সভাপতি মিজানুর রহমান মুকুল, জাতীয় নাগরিক পার্টির জেলা সদস্য সচিব ও ১১ দলীয় ঐক্যজোটের নেত্রকোনা-২ আসনের প্রার্থী ফাহিম রহমান খান পাঠান প্রমুখ।

বক্তারা বলেন, সরকার গণভোটের রায় নিয়ে টালবাহানা করছে। এর পরিণাম ভয়াবহ হতে পারে। সময় থাকতে এই রায় মেনে নিন। অন্যথায় বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের মতো পরিণাম ভোগ করা লাগতে পারে। কাজেই হুঁশিয়ার, সাবধান।