নেত্রকোনায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৩

পুলিশ ঘাতক বাস ও দুর্ঘটনাকবলিত সিএনজিটি জব্দ করেছে। তবে উভয় যানের চালকই পলাতক রয়েছে। নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের কাজ চলছে এবং এ বিষয়ে থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Netrokona
দুর্ঘটনাকবলিত সিএনজি
দুর্ঘটনাকবলিত সিএনজি |ইন্টারনেট

নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

শনিবার (২ মে) সকালে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের ইলাশপুর ফায়ার সার্ভিস অফিসের পাশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার দক্ষিণ কালডোয়ার গ্রামের মরহুম কাসেম আলীর ছেলে আয়নাল হক (৫৭) ও উপজেলার হোগলা ইউনিয়নের সাধুপাড়া গ্রামের মরহুম এখলাছ উদ্দিনের ছেলে মো: আজিম উদ্দিন (৪৫)।

আহতরা হলেন পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: সারা তাবাসসুম উর্মি, স্থানীয় বাসিন্দা মোল্লা মিয়া এবং ময়মনসিংহের ফুলপুরের মনির হোসেন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুর থেকে ময়মনসিংহগামী আল্লাহ দান পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আয়নালের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আজিমের মৃত্যু হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর বাস ও সিএনজি চালক পালিয়ে গেছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও সিএনজি পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।