ধামরাইয়ে পিকআপভ্যানের ধাক্কায় নিহত ১

বাজার থেকে মোটরসাইকেল যোগে পাড়গ্রাম ব্রিজ থেকে নিজ বাড়িতে ফিরছিলেন রাকিব। পথিমধ্যে বড় জেঠাইল এলাকায় তার বাড়ির পশ্চিম পাশে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী পিকআপভ্যান তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhamrai
নিহত রাকিব হোসেন
নিহত রাকিব হোসেন |নয়া দিগন্ত

ঢাকার ধামরাইয়ে বেপরোয়া গতির একটি পিকআপভ্যানের ধাক্কায় রাকিব হোসেন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) রাত ৮টার দিকে কালামপুর-বালিয়া-মির্জাপুর আঞ্চলিক সড়কের বড় জেঠাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব হোসেন ধামরাই উপজেলার আমতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৮টার দিকে বালিয়া বাজার থেকে মোটরসাইকেল যোগে পাড়গ্রাম ব্রিজ থেকে নিজ বাড়িতে ফিরছিলেন রাকিব। পথিমধ্যে বড় জেঠাইল এলাকায় তার বাড়ির পশ্চিম পাশে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী পিকআপভ্যান তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই চালক পিকআপ ভ্যানটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

নিহত রাকিবের চাচা জানান, মোবাইলে ফ্লেক্সিলোড করতে যায় রাকিব। বালিয়া স্ট্যান্ড থেকে মোবাইলে টাকা লোড দিয়ে ফেরার সময় বাড়ির পাশেই পিকআপ তাকে ধাক্কা দেয়। আর মাত্র কয়েক হাত আসলেই সে বাড়িতে ফিরে আসতে পারত।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। রাস্তার বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘাতক পিকআপ ও তার চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।