যশোরের চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে নারীসহ নয়জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২০ লিটার চোরাই মদ উদ্ধার করা হয়।
সোমবার (৪ মে) দুপুরে আটক মাদক কারবারিদের আদালতে পাঠানো হয়।
থানা সূত্রে জানা যায়, সোমবার ভোররাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। পুলিশ উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের পুড়াপাড়া খালপাড়ায় অভিযান চালিয়ে দু’জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
আটক দু’জন হলেন— লনু মিয়ার ছেলে আক্তার হোসেন (৪০) ও ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের ইদ্রাকপুর গ্রামের মরহুম আব্দুল জব্বারের ছেলে মনিরুল ইসলাম মনির (৩৪)।
এ ঘটনায় চৌগাছা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা দায়ের করা হয়।
পরে উপজেলার জগদিশপুর ইউনিয়নের দক্ষিণ সাগর গ্রামের রহিম উদ্দীনের স্ত্রী রিনা খাতুন (৩৫), নারায়নপুর ইউনিয়নের বুন্দলীতলা গ্রামের কদমত আলী মন্ডলের ছেলে আশরাফুল ইসলাম (৩২), চাদপাড়া গ্রামের জামাল উদ্দীনের স্ত্রী সুমিতা খাতুন হাসি (৩৩), নারায়নপুর গ্রামের শাহিনুর রহমানের ছেলে শামীম হোসেন (২৮), ধুলীয়ানী ইউনিয়নের কাবিলপুর গ্রামের আব্দুল আলিমের স্ত্রী ছকিনা খাতুন (৩৯), চৌগাছা পৌর শহরের ঋষিপাড়ার রুমন দাসের ছেলে নিপা দাস (২৯), পরলোকগত শান্তি রাম দাসের ছেলে রুমন দাসকে (৫০) আটক করা হয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যহত থাকবে। আটক আসামিদেরকে সোমবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।



