ঝিনাইদহে হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে ঝিনাইদহের একটি রেস্টুরেন্টে ইনসাফ হজ অ্যাজেন্সি এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডক্টর শাহ মোহাম্মদ শাহাদত হোসাইন।
হজ বিষয়ে মূল আলোচনা করেন ডক্টর মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান।
হজে গমন ইচ্ছুক প্রায় ৫০ জন ধর্মপ্রাণ মানুষ এ কর্মশালায় অংশগ্রহণ করেন।



