বান্দরবানের দুর্গম এলাকায় ছড়িয়ে পড়েছে ডায়রিয়া, হাসপাতালে ভর্তি ১০

বান্দরবানের আলীকদমের দুর্গম এলাকায় শিশুদের মাঝে ছড়িয়ে পড়া হাম রোগ নিয়ন্ত্রণে আসতে না আসতেই বিভিন্ন এলাকায় ডায়রিয়া দেখা দিয়েছে। আক্রান্ত ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মিনারুল হক, বান্দরবান

Location :

Bandarban
বান্দরবানের দুর্গম এলাকায় ছড়িয়ে পড়েছে ডায়রিয়া, হাসপাতালে ভর্তি ১০
বান্দরবানের দুর্গম এলাকায় ছড়িয়ে পড়েছে ডায়রিয়া, হাসপাতালে ভর্তি ১০ |নয়া দিগন্ত

বান্দরবানের আলীকদমের দুর্গম এলাকায় শিশুদের মাঝে ছড়িয়ে পড়া হাম রোগ নিয়ন্ত্রণে আসতে না আসতেই বিভিন্ন এলাকায় ডায়রিয়া দেখা দিয়েছে। আক্রান্ত ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলার কুরুকপাতা ইউনিয়নের পাহাড়ভাঙ্গা এলাকায় চার মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার সদর ইউনিয়নের চিউনি পাড়া, নয়াপাড়া ইউনিয়নের মেনথন পাড়া সহ আশেপাশের বেশ কয়েকটি ম্রো পাড়ায় ডায়রিয়া রোগ ছড়িয়ে পড়েছে। মূলত বিশুদ্ধ পানির অভাব ও বৃষ্টি পড়ার পর পাহাড়ি ঝিরি ঝর্ণা থেকে দূষিত পানি পান করে ওই এলাকায় ডায়রিয়া ছড়িয়ে পড়েছে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, গত দুদিনে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০ জনেরও বেশি ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে।

এদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন ১। রুমনাম ম্রো (৬৩), ২। তংক্লাং ম্রো (৬৩) ৩। যেনক্ৰাত ম্রো (৪৮) ৪। সংকু ম্রো (৩০) ৫। প্রেংপিয়ো ম্রো (৩) ৬। যেনপিয়ো ম্রো (৭) ৭| লেংরুং ম্রো (১৪) ৮| যেনলত (১০) ৯| কাইরুক (১২) ১০| থাওপয় ম্রো (২৬)। এদের মধ্যে গুরুতর রুমনাম ও লেংরুনকে কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে।

আক্রান্ত সবাই সদর ইউনিয়নের চিউনি পাড়া এলাকার।

কুরুক পাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো জানিয়েছেন চলতি মাসের প্রথম দিক থেকে ছড়িয়ে পড়া শিশুদের মাঝে হাম রোগ এখন নিয়ন্ত্রণে এসেছে। তবে এরই মাঝে বৃষ্টি পড়ার পর বিভিন্ন দুর্গম পাড়া গুলোতে ডায়রিয়া রোগের সংক্রমণ দেখা দিয়েছে। একটি পাড়া থেকে আরেকটি পাড়ায় ঝিরি ঝরনা গুলোর সংযোগ থাকায় লোকজন দূষিত পানি খেয়ে ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও অস্থায়ী মেডিকেল ক্যাম্পেও রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে।

আলীকদম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: হাসান জানিয়েছেন, হাসপাতালে আনার রোগীদের স্বাস্থ্য বিভাগ থেকে চিকিৎসা দেয়া হচ্ছে। পাশাপাশি হামে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

Topics