ইসলামবিরোধী অপপ্রচার আন্দোলনের অগ্রযাত্রাকে ব্যাহত করে : সেলিম উদ্দিন

‘ঈমানি দুর্বলতা, সাংগঠনিক বিভেদ, আদর্শিক সঙ্কট, দুনিয়ামুখী মানসিকতা এবং ইসলামবিরোধী অপপ্রচার আন্দোলনের অগ্রযাত্রাকে ব্যাহত করে।’

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
সাভারে আয়োজিত শিক্ষাশিবির
সাভারে আয়োজিত শিক্ষাশিবির |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ‘ইসলামী আন্দোলনের প্রতিবন্ধকতা ও প্রতিকার আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার একটি ধারাবাহিক প্রচেষ্টা। কিন্তু এ আন্দোলনের পথে নানা ধরনের বাধা সৃষ্টি হয়। ঈমানি দুর্বলতা, সাংগঠনিক বিভেদ, আদর্শিক সঙ্কট, দুনিয়ামুখী মানসিকতা এবং ইসলামবিরোধী অপপ্রচার আন্দোলনের অগ্রযাত্রাকে ব্যাহত করে।’

শনিবার (২ মে) সাভার পৌরসভার একটি অডিটোরিয়ামে আয়োজিত দুই দিনব্যাপী ইউনিয়ন আমির ও সেক্রেটারি শিক্ষাশিবির অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জামায়াতে ইসলামী ঢাকা জেলার উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘অনেক সময় কর্মীদের মাঝে ধৈর্য, ত্যাগ ও আন্তরিকতার অভাব দেখা যায়। ফলে আন্দোলনের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হওয়ার আশঙ্কা তৈরি হয়। এছাড়া সামাজিক অবক্ষয়, নৈতিক সঙ্কট ও বিদেশী সাংস্কৃতিক আগ্রাসনও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার পথে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়।’

তিনি প্রতিকার বিষয়ে বলেন, ‘কুরআন-সুন্নাহভিত্তিক জ্ঞানচর্চা, আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং সাংগঠনিক শৃঙ্খলা জোরদারের মাধ্যমে এসব প্রতিবন্ধকতা মোকাবেলা করা সম্ভব। পাশাপাশি পারস্পরিক ঐক্য, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।’

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘ইসলামী আন্দোলনের কর্মীদের ধৈর্য, ত্যাগ ও উত্তম চরিত্রের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নিতে হবে।’

দাওয়াতি কার্যক্রম বৃদ্ধি এবং সমাজের সব স্তরের মানুষের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরার আহ্বান জানান তিনি। এছাড়াও দেশ ও জাতির শান্তি, কল্যাণ এবং ন্যায় ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মাওলানা মো: আফজাল হোসাইনের সঞ্চালনায় শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।

শিক্ষাশিবিরে জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রউফ ও অধ্যক্ষ মো: শাহীনুর ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা এ বি এম কামাল হোসাইন ও উপাধ্যক্ষ মাওলানা শাহাদাত হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার, অ্যাডভোকেট মো: শহিদুল ইসলাম, কবিরুজ্জামান, অধ্যক্ষ মো: তৌহিদ হোসেন, লুৎফর রহমান, মোবিনুর রহমান, আব্দুর রহিম মজুমদার, হাফেজ ওমর ফারুক, ইমদাদুল হক ও জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীম প্রমুখ উপস্থিত ছিলেন।