হুজ হু বাংলাদেশ–২০২৬’ পুরস্কার পেলেন গাকৃবি ভিসি

এই স্বীকৃতি বাংলাদেশের কৃষি গবেষণার আন্তর্জাতিক মর্যাদাকে আরো উঁচুতে নিয়ে গেছে এবং টেকসই কৃষি উন্নয়নে কাজ করার অনুপ্রেরণা দিয়েছে।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
হুজ হু বাংলাদেশ–২০২৬’ পুরস্কার পেলেন গাকৃবি ভিসি
হুজ হু বাংলাদেশ–২০২৬’ পুরস্কার পেলেন গাকৃবি ভিসি |নয়া দিগন্ত

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)-এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান আন্তর্জাতিকভাবে স্বীকৃত মর্যাদাপূর্ণ পুরস্কার ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ সম্মাননায় ভূষিত হয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে কৃষি ও মৃত্তিকা বিজ্ঞানে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তার হাতে এ সম্মাননা তুলে দেন।

অনুষ্ঠানে দেশের ১২টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রাখা ১২ জন বিশিষ্ট ব্যক্তিকে এই পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার গ্রহণ করে ড. মোস্তাফিজুর রহমান বলেন, এই স্বীকৃতি বাংলাদেশের কৃষি গবেষণার আন্তর্জাতিক মর্যাদাকে আরো উঁচুতে নিয়ে গেছে এবং টেকসই কৃষি উন্নয়নে কাজ করার অনুপ্রেরণা দিয়েছে।

ড. মোস্তাফিজুর রহমান মৃত্তিকা বিজ্ঞান ও পরিবেশ গবেষণায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন খ্যাতিমান গবেষক।