কাউখালী ভূমি অফিসে চুরি

সকালে অফিস খুলতে এসে প্রধান সহকারী মো: আরেফিন দেখতে পান জানালার গ্রিল ও আলমারির তালা ভাঙা অবস্থায় রয়েছে।

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

Location :

Kaukhali
কাউখালী ভূমি অফিস
কাউখালী ভূমি অফিস |নয়া দিগন্ত

পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের পাশেই অবস্থিত ভূমি অফিসে সোমবার রাতে চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে অফিস খুলতে এসে প্রধান সহকারী মো: আরেফিন দেখতে পান জানালার গ্রিল ও আলমারির তালা ভাঙা অবস্থায় রয়েছে। পরে বিষয়টি নিশ্চিত হওয়ার পর থানায় অভিযোগ করেন তিনি।

এ ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইয়াকুব হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। সিসি ক্যামেরার মাধ্যমে চোর সনাক্ত করার চেষ্টা চলছে।’

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইয়াকুব হোসাইন বলেন, ‘চুরির ঘটনা শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’