ময়মনসিংহ মেডিক‌্যালে হামরোগে আরো ১ শিশুর মৃত্যু

সকালে হাসপাতালের হাম মেডিক্যাল দলের ফোকাল পারসন, সহযোগী অধ্যাপক ডা: মোহা: গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করেন।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল |ফাইল ছবি

ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ (মমেক) হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। একই সময়ে নতুন করে ভর্তি হয়েছে আরো ৩০ শিশু। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৮২ শিশু।

রোববার (৩ মে) সকালে হাসপাতালের হাম মেডিক্যাল দলের ফোকাল পারসন, সহযোগী অধ্যাপক ডা: মোহা: গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৮ এপ্রিল ফুলপুর থেকে নয় মাস বয়সী এক শিশুকে হাম আক্রান্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে শিশুটি মারা যায়। তার মধ্যে হামের পাশাপাশি নিউমোনিয়া ও হার্ট ফেইলিউরের জটিলতা দেখা দিয়েছিল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ থেকে ৩ মে সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট এক হাজার ৪৬ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩০ শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। এখন পর্যন্ত মোট ৯৪১ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা: মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ‘ফেব্রুয়ারি থেকে ছিটেফোঁটা রোগী এলেও মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে যায়।’

বর্তমানে তিনটি মেডিক্যাল টিম গঠন করে হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় স্থাপিত হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম জোরদার করা হয়েছে।