রূপগঞ্জে বিধবার বসতবাড়িতে আগুন : দগ্ধ ছেলের মৃত্যু

মৃত আনোয়ার উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকার মরহুম রুহুল আমিনের ছেলে। তিনি মিতালি পরিবহনে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Rupganj
ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মনোয়ারা বেগম নামে এক বিধবার বসতবাড়িতে আগুনের ঘটনায় তার ছেলে আনোয়ার হোসেন (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (১ এপ্রিল) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত আনোয়ার উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকার মরহুম রুহুল আমিনের ছেলে। তিনি মিতালি পরিবহনে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর ৫টার দিকে বরপা এলাকায় মনোয়ারার বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে বসতবাড়ি ও ঘরের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যায়। ঘর থেকে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে আনোয়ার মারাত্মকভাবে দগ্ধ হয়। তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, বুধবার বরপা কেন্দ্রীয় কবরস্থানে জানাজা শেষে আনোয়ার হোসেনের লাশ সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।