ঘিওরে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

পরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকি উপেক্ষা করে অবৈধভাবে পরিচালিত একটি ব্যাটারি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ)

Location :

Ghior
ঘিওরে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
ঘিওরে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা |নয়া দিগন্ত

পরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকি উপেক্ষা করে অবৈধভাবে পরিচালিত একটি ব্যাটারি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

রোববার (৫ এপ্রিল) দুপুরে ঘিওর উপজেলার হেলিপ্যাড সংলগ্ন এলাকায় অবস্থিত ‘আল মুমিন ব্যাটারি কারখানা’য় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে কারখানাটিকে দেড় লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম জানান, আজ দুপুরে হেলিপ্যাড সংলগ্ন ওই কারখানায় ঝটিকা অভিযান চালানো হয়। বাইরে থেকে বন্ধ মনে হলেও কারখানার ভেতরে বিষাক্ত রাসায়নিক পুড়িয়ে ও গলিয়ে সীসা বার তৈরির কাজ চলছিল। অভিযানে দেখা যায়, কারখানাটি সম্পূর্ণ অবৈধভাবে এবং কোনো প্রকার পরিবেশ অধিদফতরের অনুমতি ছাড়াই পরিচালিত হচ্ছিল। সেখানে বর্জ্য ব্যবস্থাপনার ন্যূনতম কোনো সুব্যবস্থা ছিল না।

ইউএনও আরো উল্লেখ করেন, কারখানাটিতে পরিবেশ ও বায়ু দূষণকারী ভয়াবহ সব বিষাক্ত উপাদান বিদ্যমান ছিল, যা স্থানীয় জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ। এসব অপরাধে ‘মোবাইল কোর্ট’ পরিচালনা করে কারখানার মালিককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া কার্যক্রম বন্ধ রাখার পাশাপাশি কারখানার সকল রাসায়নিক উপকরণ দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে।

জনস্বার্থ রক্ষায় এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।