সিলেট সীমান্তে কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ

পৃথক অভিযান চালিয়ে ভারতীয় গরু, মহিষ, চিনি, চা-পাতা, কম্বল, ক্রিম ও মদসহ বিভিন্ন ধরনের চোরাইপণ্য জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৯৩ লাখ ৫০ হাজার ৩০ টাকা।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
বিজিবির অভিযানে জব্দ করা মালামাল
বিজিবির অভিযানে জব্দ করা মালামাল |নয়া দিগন্ত

সিলেটের সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য ও পশু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১২ এপ্রিল) বিকেলে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক এর সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানিয়েছে, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন বাংলাবাজার, তামাবিল, লবিয়া, প্রতাপপুর, মিনাটিলা, সোনারহাট, শ্রীপুর ও বিছনাকান্দি বিওপি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় গরু, মহিষ, চিনি, চা-পাতা, কম্বল, ক্রিম ও মদসহ বিভিন্ন ধরনের চোরাইপণ্য জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৯৩ লাখ ৫০ হাজার ৩০ টাকা।

এ ব্যাপারে লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।