প্রধানমন্ত্রীর সিলেট সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

২ মে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত সিলেটের বাসিয়া নদী খনন উদ্বোধন

প্রধানমন্ত্রীর সিলেট সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা রোববার (১৯ এপ্রিল) সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
প্রধানমন্ত্রীর সিলেট সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
প্রধানমন্ত্রীর সিলেট সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা |নয়া দিগন্ত

প্রধানমন্ত্রীর সিলেট সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা রোববার (১৯ এপ্রিল) সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মো: সারওয়ার আলমের সভাপতিত্বে আয়োজিত সভায় সফরকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জানান, আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট সফর করবেন। সফরের অংশ হিসেবে তিনি শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত বাসিয়া নদীর পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন, যা পূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন।

এছাড়া তিনি সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এবং সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে সভায় আলোচনা করা হয়। একই সাথে বিভিন্ন সরকারি দফতরের ভবন সুসজ্জিতকরণ, রাস্তাঘাট মেরামত, নগর ভবনের পরিচ্ছন্নতা বৃদ্ধি এবং সড়কের পাশের গাছপালার সৌন্দর্য বর্ধনের উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।

এদিন জেলা স্টেডিয়ামে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে এবং প্রতিটি খেলার জন্য পৃথক টিম গঠন করা হবে।

সভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো: মামুন খান, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।