দামুড়হুদায় অভিযানে বিদেশী পিস্তল, গুলি ও গাঁজা উদ্ধার

বিজ্ঞপ্তিতে বলা হয়, বারাদী বিওপি’র একটি টহল দল সীমান্ত মেইন পিলার ৮১-এর ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামারপাড়া গ্রামের একটি আমবাগানে অবস্থান নেয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি সাত দশমিক ৬৫ মিলিমিটার বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং দুই কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

এফ এ আলমগীর, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
দর্শনা সীমান্তে বিজিবির সফল অভিযান
দর্শনা সীমান্তে বিজিবির সফল অভিযান |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিন, গুলি এবং দুই কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৫ জুন) দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ রাজ মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বারাদী বিওপি’র একটি টহল দল সীমান্ত মেইন পিলার ৮১-এর ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামারপাড়া গ্রামের একটি আমবাগানে অবস্থান নেয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি সাত দশমিক ৬৫ মিলিমিটার বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং দুই কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রীর আনুমানিক বাজারমূল্য এক লাখ সাত হাজার ২০০ টাকা। এর মধ্যে বিদেশী পিস্তলের মূল্য এক লাখ টাকা, গুলির মূল্য ২০০ টাকা এবং গাঁজার মূল্য প্রায় সাত হাজার টাকা। উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলি দর্শনা থানায় জমা দেয়া হয়েছে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক ও চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।