গৌরীপুরে র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজা উদ্ধার

সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সিএনজি তল্লাশি করে যাত্রীবেশে থাকা দুই সন্দেহভাজনকে আটক করা হয়।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
গৌরীপুরে র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজা উদ্ধার
গৌরীপুরে র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজা উদ্ধার |নয়া দিগন্ত

ময়মনসিংহের গৌরীপুরে র‌্যাব-১৪ এর অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শুক্রবার সকালে র‌্যাব-১৪ এর পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে, বৃহস্পতিবার দুপুরে গৌরীপুর থানার রামগোপালপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সিএনজি তল্লাশি করে যাত্রীবেশে থাকা দুই সন্দেহভাজনকে আটক করা হয়।

আটকরা হলেন নরসিংদীর সজিব মিয়া (৩৪) ও দিনাজপুরের মানিক (২৭)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তা, ফ্যামিলি ব্যাগ ও স্কুল ব্যাগের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

র‌্যাব জানায়, আটকরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ময়মনসিংহসহ আশপাশের এলাকায় সরবরাহ করছিল। এ ঘটনায় আটক দু’জনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৪ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।