দামুড়হুদায় ভৈরব নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু

সকালে বাড়ির উঠানে খেলছিল রহমান। কিছু সময় পর তাকে আর খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

Location :

Damurhuda
নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু
নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু |প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বাড়ির পাশের ভৈরব নদীর পানিতে ডুবে আব্দুর রহমান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১১ মে) বেলা আনুমানিক ১১টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রহমান কানাইডাঙ্গা গ্রামের আব্দুল জব্বারের একমাত্র সন্তান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে খেলছিল রহমান। কিছু সময় পর তাকে আর খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের ভৈরব নদী থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়ে তিনি কোনো তথ্য জানেন না।