ময়মনসিংহ মেডিক‌্যালে হামের উপসর্গ নিয়ে আরো ৩৬ শিশু ভর্তি

সকালে হাসপাতালের হাম মেডিক্যাল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা: মোহাম্মদ গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেন।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ |নয়া দিগন্ত

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরো ৩৬ শিশু ভর্তি হয়েছে। এতে হাসপাতালে চিকিৎসাধীন শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ জনে।

বুধবার (২২ এপ্রিল) সকালে হাসপাতালের হাম মেডিক্যাল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা: মোহাম্মদ গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১৭ মার্চ থেকে ২২ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭২১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আরো ৩৫ শিশু। এ নিয়ে মোট সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৬২০ জন।

এ দিকে, একই সময়ে চিকিৎসাধীন অবস্থায় মোট ১৫ শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা: মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, তিনটি বিশেষ মেডিক্যাল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, ‘হামের সংক্রমণ প্রতিরোধে অভিভাবকদের সচেতনতা অত্যন্ত জরুরি। শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করাই এ রোগ থেকে সুরক্ষার সবচেয়ে কার্যকর উপায়।’