নোয়াখালীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকচাপায় মো: সালমান (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মো: শান্ত (২২) নামে আরেক আরোহী আহত হন।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা |ফাইল ছবি

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকচাপায় মো: সালমান (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মো: শান্ত (২২) নামে আরেক আরোহী আহত হন।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১টার দিকে উপজেলার চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সালমান অপর আরোহী শান্তকে নিয়ে চন্দ্রগঞ্জ যাওয়ার পথে বাংলাবাজার এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পরে ঘটনাস্থলেই সালমানের মৃত্যু হয়। অপর আরোহী শান্ত আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদেল আকবর বলেন, ‘নিহতের নাম পরিচয় জানা গেলেও বিস্তারিত ঠিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ভাষ্যমতে তিনি বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।’